আবনা : ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল শারাফ গালিব লোকমান তার দেশের ওপর সৌদি আগ্রাসনের নিন্দা জানিয়ে বলেছেন, ইয়েমেন ও এর অবকাঠামোকে ধ্বংস করাই সৌদি আগ্রাসনের লক্ষ্য।
তিনি এক সংবাদ সম্মেলনে বলেছেন, সৌদি আরব এ পর্যন্ত ইয়েমেনে তিন হাজার ২০ বার বিমান হামলা চালিয়েছে এবং দিনকে দিন এইসব হামলা বেশি ধ্বংসাত্মক ও নৃশংস হচ্ছে। এরমধ্যে ২ হাজার ৯৯২টি সৌদি হামলা হয়েছে বেসামরিক অবস্থানের ওপর এবং আর্থিক ক্ষয়ক্ষতির গড় পরিমাণ চার হাজার কোটি ডলারেরও বেশি। সৌদি আগ্রাসনে ইয়েমেনের ব্যবসায়ীদের ক্ষতির পরিমাণ ৮ ট্রিলিয়ন ইয়েমেনি রিয়াল ছাড়িয়ে গেছে বলে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র জানান।
কর্নেল শারাফ বলেন, শিগগিরই ন্যায়বিচার কায়েম হবে এবং এইসব হামলার জবাব দেয়া হবে।
তিনি বলেন, সৌদি বাহিনী আবতান অঞ্চলে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং আহত ব্যক্তিরা সম্ভবত দুর্বল ইউরেনিয়ামের তেজস্ক্রিয়তার শিকার হয়েছেন। সৌদি বিমান দুর্বল ইউরেনিয়ামযুক্ত বোমাসহ তেজস্ক্রিয় নানা বোমা নিক্ষেপ করছে ইয়েমেনের বেসামরিক জনগণের ওপর এবং ইয়েমেনের শহরগুলোতে সৌদি অপরাধযজ্ঞ ক্রমেই বাড়ছে।
ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র বলেছেন, সৌদিদের গণহত্যার অভিযান সত্ত্বেও ইয়েমেনের সশস্ত্র বাহিনী অগ্রযাত্রা ও বিজয় অভিযান অব্যাহত রেখেছে এবং সৌদি আগ্রাসন প্রমাণ করেছে যে আল-কায়দা সৌদি সরকারেরই একটি শাখা।
তিনি আরও বলেন, ইয়েমেনের মাটিতে বিশ্বাসঘাতক ও অনুচরদের স্থান হবে না এবং আমরা আবারও সৌদি সরকার ও আমেরিকার অনুগত হবো না, এমনকি বিশ্বের সবাই জড়ো হলেও না।#
৩০ এপ্রিল ২০১৫ - ১৩:৪৯
News ID: 687548
ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল শারাফ গালিব লোকমান তার দেশের ওপর সৌদি আগ্রাসনের নিন্দা জানিয়ে বলেছেন, ইয়েমেন ও এর অবকাঠামোকে ধ্বংস করাই সৌদি আগ্রাসনের লক্ষ্য।